ডেস্ক রিপোর্ট ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২৭:৩৯ অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক কমিটির ৪র্থ সাংগঠনিক সভা আজ রবিবার দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি রুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহবায়ক এ্যাড. মোঃ আকবর আলী এবং পরিচালনা করেন সদস্য সচিব এ্যাড. মোঃ নুরুল আমিন।
সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এ্যাড. আবু সাঈদ রাজা, সদস্য এ্যাড. এবিএম সেলিম, এ্যাড. শেখ শাহরিয়ার হাসীব, এ্যাড. জি. এম. ফিরোজ আহমেদ, এ্যাড. মোঃ সিরাজুল ইসলাম, এ্যাড. মোঃ মিজানুর রহমান বাপ্পি, এ্যাড. লুৎফুনন্নেছা রুবীসহ এ্যাড. সরদার সাঈফ ও এ্যাড. এবাদুল হক।
সভায় সিদ্ধান্ত হয়। আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়, সরকারি আইনজীবীদের সাথে মতবিনিময়, আইনজীবীদের মেধাবী সন্তানদের মাঝে ক্রেস্ট বিতরণ এবং ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
সভাপতির বক্তব্যে এ্যাড. আকবর আলী বলেন, “আমরা আইনজীবীরা ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবো। ফোরামের প্রতিটি সদস্য সমাজ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।”

















