মো. রাজু সিদ্দিকী ২৫ জানুয়ারি ২০২৫ , ৫:০৯:২৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদরে ঐতিহ্যবাহীপাড়া (যার পূর্ব নাম ছিল রাধানগর) বর্তমান নাম দক্ষিণ পলাশপোলে পুরাতন সব বাসিন্দাদের নিয়ে মিলনমেলা ও ব্যতিক্রমধর্মী আঞ্চলিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (শুক্রবার) দক্ষিণ পলাশপোলের মমতাজুল করিম ভুতো, মিজানুর রহমান রিগ্যান, সৈকত এবং সাব্বির’র পরিচালনায় উপস্থিত ছিলেন, ডাঃ আবুল কালাম বাবলা, ডাঃ মাহতাবউদ্দিন, আব্দুল জলিল, তাসকিন আহমেদ চিশতী, তাহমিদ শাহেদ চয়ন, মশিউর রহমান বাবু, মইনুল হক সিদ্দিকী, লিয়াকত পারভেজসহ এই পাড়ার সকল পরিবারের সদস্যরা অনেক আনন্দ উল্লাসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে প্রতি বছরই এরকম পিকনিকের আয়োজন করা হবে পাড়ামহল্লায় সকলকে একসাথে মিলবন্ধনে আবদ্ধ রাখবে এবং আমাদের সাতক্ষীরার ঐতিহ্যকে ধরে রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন এসময় উপস্থিত অথিতিরা ।

















