সাতক্ষীরা

সাতক্ষীরায় কাশেম মটরস্ এ হিরোর এমডির আগমন

  মো. রাজু সিদ্দিকী ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৫৩:১৬ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় হিরো মটরসাইকেলের ডিলার কাশেম মটরসে হিরো বাংলাদেশের এমডি আব্দুল মুসাব্বির আহমাদ সাতক্ষীরার কাশেম মটরস্ পরিদর্শন করেছেন। গতকাল (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ইটাগাছায় শো-রুমের ম্যানেজার মো. রাজু সিদ্দিকীর সভাপতিত্বে কাশেম মটরস্ এর শো-রুমে কাশেম মটরস্ এর স্বত্ত্বাধিকারী তাহমিদ শাহেদ (চয়ন) হিরো বাংলাদেশের এমডিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় হিরো বাংলাদেশের এমডি আব্দুল মুসাব্বির আহ্মাদ বাইকারদের কাছ থেকে হিরো এক্সট্রিমসহ হিরো মটরসাইকেলের বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে আলোচনা করেন। সাতক্ষীরার কাশেম মটরস্ হিরো এক্সট্রিম একমাসে ১০০+ গাড়ি সেল করায় হিরো বাংলাদেশের এমডি শো-রুমের স্বত্ত্বাধিকারীসহ বাইকপ্রেমীদের সাথে নিয়ে কেক কেটে উদযাপন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির আর এম রাব্বি আহমেদ সোহাগ, কোম্পানি টেরিটরি ম্যানেজার আবুল হাসান। সাতক্ষীরার কাশেম মটরস্ এর ম্যানেজার মো. রাজু সিদ্দিকী, মো. নাজমুল হোসেন, আরিফ আহমেদ জয়নাল মোল্যা, পল্লব, শফিকুল ইসলাম প্রমুখ।
বাইকপ্রেমীদের মধ্যে হিরো বাংলাদেশের এমডির আগমন উপলক্ষে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ সাহা, শাহিন আলম, সুজন ঘোষ, নাজিম উদ্দিন আহমেদ, জাকির হোসেন, সমীরন মল্লিক, রাজিব আহসান, সাগর হোসেন, জাহিদ হাসান, আবুল হাসান, ডঃ শাহিনুর হোসেন, শাহিন আলম তাজ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কাশেম মোটরস এর সহকারী ম্যানেজার শেখ নাজমুল হাসান।

আরও খবর