সাতক্ষীরা

৩৩ বিজিপি কতৃক ৭ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক

  নিজস্ব প্রতিনিধি : ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:২৫:১১ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পদ্মশাখরা ভোমরা, বৈকার, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাত লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে।
শুক্রবার দিনভর পদ্মশাখরা বিওপির অভিযান করে সাতক্ষীরা সদর থানাধীন পদ্মশাখরা মাঠ ও দাসপাড়া নামক স্থান হতে দেড় লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। ভোমরা বিওপি লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩৫,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা  আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন ৭/১৮ এস আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নতুন পাড়া নামক স্থান হতে ১৭,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/২ এস আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশান ঘাট নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩ এস আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চৌরঙ্গী মোড় নামক স্থান হতে ৩৯,০০০ টাকা মূল্যের ভারতীয় বোরকা আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩,৪ ও ৭ আরবি হতে আনুমানিক ৫০০-৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে  কেড়াগাছি, ছবেদার মোড় ও রাজ্জাকের মোড়  হতে ৩,০৪,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি,বোরকা ও ঔষধ আটক করে।
এছাড়াও  চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া নামক স্থান হতে ৩০ হাজার  টাকা মূল্যের ভারতীয় শাড়ি  আটক করে।

আরও খবর