পবিত্র মাহে রমজান উপলক্ষ্য কালিগঞ্জ উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই মানবিক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত রবিবার (২ মার্চ ) বিকালে শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।উপহার সামগ্রীর মধ্যে রয়েছে-চিনি ৫০০ গ্রাম, চিড়া ৫০০ গ্রাম,মুড়ি ৫০০ গ্রাম,টোচ ৫০০ গ্রাম,খেজুর ৫০০ গ্রাম,ছোলা ৫০০ গ্রাম মিলিতভাবে একটি প্যাকেজ ।প্রতি বছর ফাউন্ডেশন এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।রমজানের মাসে রোজাদারদের সেহরী ও ইফতার করতে পারে সে লক্ষ্যে অসহায় পরিবারের মাঝে একটু হাসি ফুটাতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং ফাউন্ডেশনের লক্ষ্যই হচ্ছে দরিদ্র পরিবারের মুখে হাসি ফুঁটানো।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাচাই মানবিক ঐক্য ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এছাড়া সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক মাহমুদ মোস্তফা, উপজেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম।উপস্থিত ছিলেন চাচাই মানবিক ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আলতাপ হোসেন,প্রচার সম্পাদক মোঃ আরাফাত হোসেন, আরো উপস্থিত ছিলেন ইদ্রিস আলী, আমিনুর রহমান,নাজমুল হোসেন, উত্তম কুমার শীল,আব্দুর রব, মোঃ রাহান হোসেন (সুমন),আশরাফুল হোসেন, মোঃ আরিফ হাসান সবুজ প্রমুখ।সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় চাচাই মানবিক ঐক্য ফাউন্ডেশনের প্রবাসী বিষয়ক সম্পাদক জি এম শারাফাত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।