কালিগঞ্জ

কালিগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের সদস্য শাহিন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

  কালিগঞ্জ প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ৫:০১:৩২ অনলাইন সংস্করণ

কালিগঞ্জ (সাতক্ষীরা) সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য শাহিন আলমকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম শনিবার রাতে তালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে শাহিন আলমকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও মাদক ব্যবসায় জড়িত। আটক শাহিনকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর