সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের নারিকেতলায় সিঙ্গার শোরুমের শুভ উদ্বোধন

  প্রতিনিধি ২০ মে ২০২৫ , ৩:৪৭:৪৭ অনলাইন সংস্করণ

oplus_0

সাতক্ষীরা শহরের নারিকেলতলায় সিঙ্গার বেকো শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকালে পৌরসভার নারিকেলতলাস্থ দৃষ্টি আই হাসপাতালের নিচে উক্ত শোরুমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সিঙ্গারের এরিয়া ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উক্ত শোরুমের উদ্বোধন করেন, জনতা ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রুকুনুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গার এর ডিস্ট্রিক্ট ম্যানেজার সোহানুর রহমান। এসময় ব্রাঞ্চ ম্যানেজার মো:রিয়াজুল ইসলামসহ বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইতোমধ্যে দেশ জুড়ে সিঙ্গার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, গ্রাহকদের কথা চিন্তা করে সিঙ্গার তার প্রোডাক্ট তৈরি করে এবং সেবা নিশ্চিত করে। এ শোরুমে এসে কিংবা অনলাইনে যেকোনো সময় মালামাল ক্রয় সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন সহজে।

আরও খবর