প্রচ্ছদ » কালিগঞ্জ » কালিগঞ্জের ফুলতলায় জেলা বিএনপি নেতা মনিরুজ্জামানের পথসভা
কালিগঞ্জের ফুলতলায় জেলা বিএনপি নেতা মনিরুজ্জামানের পথসভা
কালিগঞ্জ প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ৩:৩১:০৬অনলাইন
সংস্করণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঈদ পরবর্তী কালিগঞ্জের ফুলতলায় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান। মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৫টায় উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ও শ্যামনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভা শেষে বিশাল মটর সাইকেল বহরযোগে ড. মনিরুজ্জামান মনি শ্যামনগর উপজেলা অভিমুখে রওনা হন।