কালিগঞ্জ

কালিগঞ্জ উপজেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  কালিগঞ্জ প্রতিনিধি : ২৫ মার্চ ২০২৫ , ৩:২৭:৫৯ অনলাইন সংস্করণ

ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পূর্ব শাখা’র  উদ্যোগে সাধারণ ছাত্রদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ শে মার্চ)  বিকাল ৩টায় দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার হল রুমে  ছাত্র শিবিরের পূর্ব শাখার সভাপতি মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার প্রকাশনা সম্পাদক মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কালিগঞ্জ পূর্ব শাখার সাবেক সভাপতি মোঃ আবু ইসা, বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান।
ইফতার মাহফিলে বক্তারা ইসলামী শিক্ষার গুরুত্ব ও ছাত্রদের আদর্শ জীবন গঠনের বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। পরবর্তীতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সমাপ্ত করা হয়।

আরও খবর