আসাদুজ্জামান ১৯ জুন ২০২৫ , ২:২২:৩৫ অনলাইন সংস্করণ
জুলাই ঘোষনাপত্র মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ ঘোষনা ও জুলাই হত্যাকান্ডে জড়িতদের বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপি সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের নিউমার্কেট মোড় এলাকায় এ মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, এনসিপির সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক কামরুজ্জামান বুলু, সদস্য সচিব শেখ আহসান উল্লাহ্, সদস্য নাজমুল ইসলাম, খাদিজা ইসলাম চায়নাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
বক্তারা এসময় বলেন, বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি ন্যায় ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জুলাই সনদ অপরিহার্য। তাই যতদ্রæত সম্ভব জুলাই সনদ ঘোষনা করতে হবে। একই সাথে ওই সময়ে যত হত্যকান্ডের ঘটনা ঘটেছে তার সবই বিচার করতে হবে। তা না হলে আগামীতে বৃহত্ত আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন শেষে আলবারাকা কমিউনিটি সেন্টারের হলরুমে মতবিনিময় সভায় মিলিত হন নেতাকর্মীরা।

















