সাতক্ষীরা

পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত

  ডেস্ক রিপোর্ট ৩১ জুলাই ২০২৫ , ১১:০৬:৫৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম। সভায় মরহুমের শিক্ষা বিস্তারে অবদান স্মরণ করে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শামীমুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মো. তৌহিদুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক ইসরাইল আলম, সাবেক সহকারী শিক্ষক মাওলানা আনারুল হাসান এবং সহকারী শিক্ষক সুরাইয়া পারভীন, কানিজ ফাতিমা, রেহেনা, আক্তারুজ্জামান, পিয়াংকা রানী, হেমনাথ সরকার, মৃত্যুঞ্জয় হালদার, সৌরভ, সাবিনা খান চৌধুরী, ফ্লোরা প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একইসাথে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে ছিল গভীর শ্রদ্ধা ও স্মৃতিচারণার পরিবেশ।

আরও খবর