ডেস্ক রিপোর্ট ২ সেপ্টেম্বর ২০২৫ , ১০:০৯:৪০ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা আইনজীবী সমিতির সামনে শহীদ মিনার চত্বরে এ আয়োজন হয়। সংগঠনের সভাপতি এড. মো. আকবর আলীর সভাপতিত্বে এবং এড. নুরুল আমিনের সার্বিক পরিচালনায় সমাবেশে অংশ নেন জেলার শীর্ষস্থানীয় আইনজীবীরা।
প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পি.পি.) এড. শেখ আব্দুস সাত্তার বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করবেন।”
এ সময় জি.পি. এড. অসীম কুমার মন্ডল, এড. শেখ সিরাজুল ইসলাম, এড. মোস্তফা জামান, এড. এ.বি.এম. সেলিম, এড. গোলাম গণি দুদু, এড. শিহাব মাসুদ, এড. এবাদুল হক, এড. মাহফুজুর রহমান, এড. শফিকুল আলম, এড. আসাদুর রহমান বাবু, এড. সুনিল কুমার ঘোষসহ জেলার শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে এড. মো. আকবর আলী বলেন, “বিএনপির আদর্শই আমাদের শক্তি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা মাঠে ছিলাম, আছি এবং থাকব। অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবেই।”
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

















