দেবহাটা প্রতিনিধি ১০ জুলাই ২০২৫ , ৪:৫৮:৪৩ অনলাইন সংস্করণ
দেবহাটায় উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রকল্প।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার আবিদা সুলতানা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমএএইচ মঈনুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান দেবহাটা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, ওয়ার্ল্ড ভিশনের মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, কমিউনিটি ক্লিনিক সাপোর্ট গ্রুপের সভাপতি মো. সালাহউদ্দিন, সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা।
সভায় জানানো হয়, সরকারী ২২টি দপ্তরের সমন্বয়ে গঠিত উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি খাদ্য নিরাপত্তা, সুষম পুষ্টি, শিশুদের খাদ্য গ্রহণে সচেতনতা ও পুষ্টিনির্ভর আচরণ পরিবর্তনের মাধ্যমে জনগণের সার্বিক পুষ্টি উন্নয়নে কাজ করে যাচ্ছে।
বিশেষভাবে উল্লেখ করা হয়, চলতি অর্থবছরে উপজেলার ৫টি ইউনিয়নে পুষ্টি কার্যক্রম চালু রাখার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, “খাদ্য থাকলেই পুষ্টি নিশ্চিত হয় না, প্রয়োজন পুষ্টির সঠিক জ্ঞান ও অভ্যাস গড়ে তোলা।”

















