সাতক্ষীরা

সাতক্ষীরা সদর কুশখালীতে যুব কর্মী সমাবেশ ও সীরাত মাহফিল অনুষ্ঠিত

  ডেস্ক রিপোর্ট ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৩:২২:৩১ অনলাইন সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নে যুব কর্মী সমাবেশ ও সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুশখালী ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে সাতানী বাজার চত্বরে এ সমাবেশ ও মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুশখালী ইউনিয়ন জামায়াতের আমীর ক্বারী মাওলানা গোলাম রসুল শাহী। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মাওলানা মোত্তাসিম বিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা সদর-০২ আসনের জামায়াত মনোনীত (দাঁড়িপাল্লা) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনিসুর রহমান, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কুশখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন যুব সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, মাস্টার আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলামী আদর্শই যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। তাই যুবকদের কুরআন-সুন্নাহর আলোকে গড়ে তোলা সময়ের দাবি। তারা সীরাতুন্নবী (সা.) থেকে শিক্ষা গ্রহণ করে তা ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, যুবক ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। আলোচনা, নসিহত ও দিকনির্দেশনামূলক বক্তব্যে পুরো মাহফিল মুখরিত হয়ে ওঠে।
শেষে মিলাদ ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং ইসলামের বিজয়ের জন্য প্রার্থনা করা হয়।

আরও খবর