শেখ ফরিদ আহমেদ ময়না ২০ সেপ্টেম্বর ২০২৫ , ১:৫৮:৩৬ অনলাইন সংস্করণ
“সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গঠনে আমরাও অংশীদার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মাওলানা মো. আব্দুর রশিদের সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী আবু হুরায়রা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাচন পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জামায়াতে ইসলামী সাতক্ষীরার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. ওমর ফারুক, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, সাতক্ষীরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা. আলহাজ্ব মো. শামছুর রহমান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি খুলনা বিভাগীয় সভাপতি অধ্যাপক মাওলানা আ.ন.ম. আব্দুল কুদ্দুস প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন—সাতক্ষীরা আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা ডক্টর ল্যাবের ম্যানেজার আখতারুজ্জামান, আহছানিয়া মিশন কাম লিল্লাহ বোডিং এতিমখানার সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম। আলোচনার পর দ্বিতীয় অধিবেশনে মাওলানা মো. আব্দুর রশিদকে সভাপতি এবং হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।
অধিবেশনের প্রথম পর্বে জেলা, উপজেলা ও পৌর এলাকার ইমামগণ বক্তব্য রাখেন। এছাড়া কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে—প্রথম স্থান অধিকারীকে দারুল আরকাম হজ গ্রুপের পক্ষ থেকে ফ্রি ওমরাহ সুযোগ, দ্বিতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে ৫ হাজার টাকা প্রদান করা হবে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমিন এবং পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।

















