ডেস্ক রিপোর্ট ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ২:৫৮:০২ অনলাইন সংস্করণ
“টেকসই উন্নয়নে পর্যটন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস-২০২৫। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে সমবেত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, ট্যুরিস্ট পুলিশের এসআই মফিজুর রহমান, সাব ইন্সপেক্টর সুজিত সরকার, এবং জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আ.ন.ম নাজমুল।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল আহাদ, সাতক্ষীরা ফায়ার স্টেশনের লিডার মো. খাইরুজ্জামানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সাতক্ষীরায় রয়েছে সুন্দরবন, ঐতিহ্যবাহী স্থাপনা ও নানান দর্শনীয় স্থান। এগুলোকে টেকসইভাবে ব্যবস্থাপনা করা গেলে পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ। র্যালি ও আলোচনায় পর্যটনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

















