ডেস্ক রিপোর্ট ৩০ অক্টোবর ২০২৫ , ৬:৪৫:৩৭ অনলাইন সংস্করণ
দৈনিক হৃদয় বার্তা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরার সুপরিচিত প্রতিষ্ঠান অ্যান্টিকস ফার্ণিচার।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের হৃদয় বার্তা কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি. এম. মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন হৃদয় বার্তা-র ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়।
ফুলেল শুভেচ্ছা জানান অ্যান্টিকস ফার্ণিচার-এর পরিচালক মোঃ মাসউদ, মোঃ সাকিব এবং ম্যানেজার মোঃ মিজানুর রহমান।
সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে পরিচালক মোঃ মাসউদ বলেন, “হৃদয় বার্তা মুক্ত চিন্তা ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাতক্ষীরার মানুষের আস্থা অর্জন করেছে। তাদের নির্ভীক সাংবাদিকতার ধারাবাহিক সাফল্য কামনা করছি।”

















