সাতক্ষীরা

সাতক্ষীরা সরকারি কলেজে ফুটবল চ্যাম্পিয়ন হিসাববিজ্ঞান

  মুহাম্মদ হাফিজ ২১ আগস্ট ২০২৫ , ১:৫৭:৪৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জমজমাট আয়োজনে সম্পন্ন হলো বহুল প্রতীক্ষিত জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে প্রাণিবিদ্যা বিভাগকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হিসাববিজ্ঞান বিভাগ।
নিয়মিত ৬০ মিনিটের খেলায় দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে রাখে। খেলা শেষে স্কোরলাইন দাঁড়ায় ১-১ সমতায়। শেষ পর্যন্ত নির্ধারক ট্রাইব্রেকারে ৩-১ গোলের জয়ে শিরোপা উঁচিয়ে ধরে হিসাববিজ্ঞান বিভাগের তরুণ যোদ্ধারা।
খেলা শেষে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে যে ইতিবাচক কার্যক্রম চালাচ্ছে, তা আরও প্রসারিত হওয়া উচিত।”

প্রধান আলোচক মুহা. আল মামুন স্বাধীনতার জন্য শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “শিক্ষাবান্ধব ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম এবং তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা। কলেজ শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ মাসুদুজ্জামান।

ব্যক্তিগত পুরস্কারেও ভিন্ন মাত্রা যোগ হয় টুর্নামেন্টে—সেরা খেলোয়াড় ও সেরা গোলকিপার নির্বাচিত হন বিজয়ী দলের সুমন অধিকারী। সর্বোচ্চ গোলদাতা হন প্রাণিবিদ্যা বিভাগের আবির হোসেন।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত শিক্ষার্থী ও দর্শকদের উৎসাহে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

আরও খবর