সাতক্ষীরা

সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে

  ডেস্ক রিপোর্ট ৩০ অক্টোবর ২০২৫ , ৬:৪৩:৫৪ অনলাইন সংস্করণ

কাশেম মটরসের পক্ষ থেকে হৃদয় বার্তাকে ফুলেল শুভেচ্ছা

দৈনিক হৃদয় বার্তা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কাশেম মটরস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের হৃদয় বার্তা কার্যালয়ে গিয়ে কাশেম মটরসের পক্ষ থেকে পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম. মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন হৃদয় বার্তা-এর ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, নিজস্ব প্রতিনিধি মো. রবিউল ইসলামসহ পত্রিকার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কাশেম মটরসের ম্যানেজার মো. রাজু সিদ্দিকী, নাজমুল হোসেন, শফিকুল ইসলাম ও পল্লব নাগ।
ফুলেল শুভেচ্ছায় কাশেম মটসের ম্যানেজার মোঃ রাজু সিদ্দিকী বলেন, হৃদয় বার্তার তিন বছরের সাফল্যকে জেলার ইতিবাচক সাংবাদিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই পত্রিকা পাঠকের আস্থা অর্জন করেছে।
শেষে কাশেম মটরস এর পক্ষ থেকে পত্রিকার আরও অগ্রগতি ও দীর্ঘ সাফল্য কামনা করা হয়।

আরও খবর