ডেস্ক রিপোর্ট ৩ নভেম্বর ২০২৫ , ৩:৪২:১৩ অনলাইন সংস্করণ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে গত তিন মাসে সাতক্ষীরা সীমান্ত থেকে ১২ জন চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীসহ প্রায় ২১ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নসদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে গত ১ আগস্ট হতে ৩১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত পৃথক পৃথক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। উক্ত সময়ের মধ্যে ভারতীয় আগরবাতি, কিটনাশক, খৈল, থ্রি পিস, বøাউজ, সেলো মেশিন, মোটর সাইকেল, দুধ, ইদুর মারা বিষ, ট্রাক, মোবাইল, বিড়ি, প্রেসার কুকার, শাল চাঁদর, প্রসাধনী সামগ্রী, শাড়ি, ঔষধ, বোরকা হেরোইন, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, নেশা জাতীয় সিরাপ, ক্যাটাগ্রা ট্যাবলেট, সিন্ডনাফিল ট্যাবলেট, টেপডল ট্যাবলেটসহ ভারতীয় বিভিন্ন মাদদ্রব্যসহ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামোলর বাার মূল্য ২০ কোটি ৯৪ লক্ষ ৮৪ হাজার ৭৫৮ টাকা। একই সময়ে আটক করা হয় ১২ জন চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীকে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারনে সীমান্তে মাদক চোরাচালান ব্যাপক হারে হ্রাস পেয়েছে। এতে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তিনি আরো জানান, বিজিবি কর্তৃক আটক ১২ জন আসামীসহ আটককৃত মাদকদ্রব্য সাতক্ষীরা ও কলারোয়া থানায় মামলা দায়েরসহ তাদেরকে থানায় হস্তান্তর করা করা হয়েছে এবং জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। এছাড়াও, জব্দকৃৃত ভারতীয় চোরাচালানী মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।

















