মাহমুদুল হাসান, বল্লী (ইউনিয়ন) প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ৩:৫১:২৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকালে আমতলা খানজাহান আলী আলীম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ শহিদুর রহমান।
প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৪০ জন শিক্ষার্থী দুইটি বিভাগে অংশগ্রহণ করে। ক বিভাগে প্রথম স্থান অধিকার করে আবিদ হাসান, দ্বিতীয় স্থান অর্জন করে জুনাইদ এবং তৃতীয় স্থান অর্জন করে রিয়াদ হোসেন। খ বিভাগে প্রথম স্থান অধিকার করে মিনহাজুল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করে সুরাইয়া খাতুন এবং তৃতীয় স্থান অর্জন করে মালিয়া সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আমতলা ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ শাহিনুর রহমান, হাফেজ আহমাদ আলী, মাসুম বিল্লাহ, জাহিদ হাসান, আমানুল্লাহ শিমুল, শাহিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদুল হাসান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আগত অতিথিরা শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

















