ডেস্ক রিপোর্ট ১২ নভেম্বর ২০২৫ , ৪:৩৬:৩৪ অনলাইন সংস্করণ
আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং নাশকতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।
বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে শহীদ আসিব চত্ত¡রে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শহর শিবির সভাপতি আল মামুন, জেলা সভাপতি জুবায়ের হোসেন, সাবেক সভাপতি খোরশেদ আলম, বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব মাকছুদুর রহমান এবং শহর সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।
নেতারা অভিযোগ করে বলেন, “গণহত্যার বিচারে ধীরগতি ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার সুযোগে আওয়ামী লীগ আবারও দেশব্যাপী নাশকতা সৃষ্টি করছে। গুম ও গণহত্যার প্রবর্তক এই নিষিদ্ধ দলকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।”
তারা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও তথাকথিত “গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্টদের” বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান।

















