কালিগঞ্জ

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক 

  কালিগঞ্জ প্রতিনিধি : ৩১ মে ২০২৫ , ৭:০১:৩০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে এসআই (নিঃ) প্রদীপ রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জগবাড়িয়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেংগী গ্ৰামের দুলাল সরদার এর ছেলে ইন্দ্রজিৎ সরদার (২৬), নামের এক যুবককে আটক করেন। আটককৃত ইন্দজিৎ এর কাছে রক্ষিত ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান
 মাদক কারবারী ইন্দ্রজিৎ সরদারের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিগঞ্জ থানা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার মাধ্যমে (৩১ মে) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর