দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধ, জ্বালানি তেলের সংকটসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি আরও কঠোর অবস্থানে যাবে। একইসঙ্গে পুলিশ প্রশাসন সন্ত্রাস ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত রাখবে।
সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, পল্লী বিদ্যুতের সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন সিদ্দিকী, মাহবুবুল আলম, মাওলানা অলিউল ইসলাম, শহিদুল ইসলামসহ অনেকে। স্থানীয় সাংবাদিকদের মধ্যেও উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
সভায় জ্বালানি তেলের সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
সভা শেষে অংশগ্রহণকারীরা দেবহাটার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।