তালা

তালায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

  তালা প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ৪:৩২:০৫ অনলাইন সংস্করণ

“হাত ধোয়ার নায়ক হোন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব হাতধোয়া দিবস-২০২৫।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার এবং সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কৌশিক রায়।
আলোচনা সভায় বক্তৃতা দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, তালা থানা এস আই জিহাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার।
এর আগে সকালেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে অংশ নেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও মুক্তি ফাউন্ডেশন-এর প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।
হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

আরও খবর