ডেস্ক রিপোর্ট ১ জানুয়ারি ২০২৬ , ৪:২৬:১৩ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১১টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: রুহুল আমিন। অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা শহর জামায়াতের আমির ও প্রতিষ্ঠানটির গভার্নিং বডির সভাপতি জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
মাওলানা আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক নাসির উদ্দীন শিক্ষাবিদ আব্দুল মুজিত, ব্যাংকর আব্দুর রহিম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ উপস্থিত শিক্ষকরা বক্তব্য রাখেন।

















