সাতক্ষীরা

সাতক্ষীরা আদালতে একসাথে ১৩জন নতুন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

  ডেস্ক রিপোর্ট ১ ডিসেম্বর ২০২৫ , ২:১৮:০০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা আদালতে নতুন করে তেরজন সরকারি আইন কর্মকর্তা যোগদান করেছেন। সোমবার তারা সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তারের নিকট যোগদান পত্র দাখিল করেন। মহান আইন পেশায় সরকারি কৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা তাদের দায়িত্ব পালন শুরু করেন।

যোগদানকালে উপস্থিত ছিলেন সরকারি কৌশলী (জিপি) এডভোকেট অসিম কুমার মণ্ডল। নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কৌশলীরা হলেন :-এডভোকেট এবি এম সেলিম, অতিরিক্ত পিপি, শেখ তোহা কামাল হিরা, অতিরিক্ত পিপি, ফেরদৌসী আরা, অতিরিক্ত পিপি, জি. এম. মিজানুর রহমান, অতিরিক্ত এপিপি, সফিকুল ইসলাম, এপিপি, শেখ জাহিদুর রহমান, এপিপি, আবু হাসান, এপিপি, শামীমা পারভীন মিঠু, অতিরিক্ত জিপি, এস এম সালাউদ্দিন, এজিপি এবাদুল হক, এজিপি, আশাফ উদ্দৌলা, এজিপি, এস এম সালাহ উদ্দিন আহমেদ, এজিপি, অগ্রদূত দেবনাথ, এজিপি।
এসময় আরও উপস্থিত ছিলেন আইনজীবী ফোরাম সাতক্ষীরার আহ্বায়ক এডভোকেট আকবর আলী, সদস্য সচিব এডভোকেট নুরুল আমিনসহ অন্যান্য আইনজীবীরা।
নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের যোগদানকে ঘিরে আদালত চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আরও খবর