সাতক্ষীরা

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও রাইফেল ক্লাব সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

  ডেস্ক রিপোর্ট ১৫ ডিসেম্বর ২০২৫ , ৩:৪৭:৪৬ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও সাতক্ষীরা রাইফেল ক্লাব-এর সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাইফেল ক্লাবের নেতৃবৃন্দ ও শ্যুটাররা।

এ সময় উপস্থিত থেকে শুভেচ্ছা জানান রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, অফিস সম্পাদক শহিদুল ইসলাম, ক্লাব সদস্য ও শ্যুটার নাসিরুদ্দিন বাবু, শাহিনুল করিম, আসাদসহ অন্যান্য সদস্যরা। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত জাতীয় দলের শ্যুটার আতকিয়া হাসান দিশা, ইসরাত আনোয়ার এবং সাদিকা জাফরিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় ক্লাবের পক্ষ থেকে জেলার ক্রীড়া উন্নয়ন, বিশেষ করে শ্যুটিং খেলাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। নবাগত জেলা প্রশাসক এ আন্তরিক অভ্যর্থনায় কৃতজ্ঞতা জানিয়ে রাইফেল ক্লাবের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আরও খবর