সাতক্ষীরা

ধানের শীষের পক্ষে আইনজীবী ফোরামের লিফলেট বিতরণ

  ডেস্ক রিপোর্ট ২৪ জানুয়ারি ২০২৬ , ৫:৩১:৪৯ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সাতক্ষীরা দুই আসনে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট মোস্তফাজামান, অ্যাডভোকেট আবু সাইদ রাজা, অ্যাডভোকেট শাহরিয়ার হাসীব, অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট ইমরান হোসেন শাওন, অ্যাডভোকেট তোহা কামাল উদ্দীন হিরা, অ্যাডভোকেট সোহরাব হোসেন সুজন, অ্যাডভোকেট সুনীল কুমার, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট আসাদুর রহমান বাবু, অ্যাডভোকেট আয়ুব আলী, অ্যাডভোকেট ওয়ালিউল্যাহ, অ্যাডভোকেট আবু জাফর, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট বায়েজিদ, অ্যাডভোকেট আজিজুল হক ও অ্যাডভোকেট মুজিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট প্রদানের আহ্বান জানান।

আরও খবর