মোঃ মোস্তাকিম বিল্লাহ, শিবপুর প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৩২:০৩ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোঃ রজব আলী সাহেবের সন্তান হাফেজ মনির হোসেনের মর্মান্তিক ইন্তেকালে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। কয়েকদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ও তাঁর রূহের মাগফিরাত কামনায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কবর জিয়ারত করেন সাতক্ষীরা সদর-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
কবর জিয়ারতের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা শাহাদাত হুসাইন, আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন (মিলন)সহ শিবপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুসল্লি ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।
জিয়ারত শেষে মরহুমের আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আল্লাহ তায়ালার পক্ষ থেকে ধৈর্য ও সান্ত্বনা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

















