আশাশুনি

আশাশুনিতে ইয়াবা ট্যাবলেটসহ যুবককে পুলিশে দিল জনতা

  আশাশুনি প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৩২:৫৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার আশাশুনিতে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয় জনতা তাকে আটক করে থানায় সোপর্দ করে।
আটককৃত যুবকের নাম মোঃ ওসমান গনি (১৯)। তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামের মোঃ আবু সাঈদ সরদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কলিমাখালী গ্রামে স্থানীয় জনতা ওসমান গনিকে আটক করে থানায় খবর দেয়। পরে এসআই রাজীব মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় আশাশুনি থানায় মামলা নং-১৩(৯)২৫ রুজু করা হয়েছে। আটক যুবককে পরদিন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর