দেবহাটা

দেবহাটায় ১১৫ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  দেবহাটা প্রতিনিধি ১০ জুন ২০২৬ , ৩:৪০:১৭ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলার গোপাখালী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাছাইকৃত ১১৫ জন শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী এবং উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মহিতোষ কর্মকার।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জাতির উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

পরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নির্বাচিত ১১৫ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আরও খবর