কালিগঞ্জ প্রতিনিধি ৫ জুলাই ২০২৬ , ৩:৪২:৪৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে সুভাষ সরকার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। তিনি শুইলপুর গ্রামের মৃত জগবন্ধু সরকারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুভাষ সরকার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যাজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। রোববার ভোরে বাড়ির পাশের একটি আমগাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান প্রতিবেশী চম্পা সরকার। পরে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে পৌঁছান।
খবর পেয়ে কালিগঞ্জ থানার এসআই বিপ্লব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

















