সাতক্ষীরা

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজে আনন্দ শোভাযাত্রা

  নিজস্ব প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৫ , ১:৩০:২২ অনলাইন সংস্করণ

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম’র সভাপতিত্বে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় যুক্ত হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আল মোস্তানছির বিল্ল্যাহ, প্রফেসর মহাদেব চন্দ্র সিংহ, সহকারী অধ্যাপক মো. অলিউর রহমান, আ ন ম গাউছার রেজা, সহযোগী অধ্যাপক মো. মিয়ারাজ হোসাইন, সহযোগী অধ্যাপক মো. ছানোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন, প্রভাষক আয়শা আক্তার, প্রভাষক গৌতম কুমার পালসহ কলেজের সকল পর্যায়ের অধ্যাপক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর