মারুফ হুসাইন ১৭ এপ্রিল ২০২৫ , ৩:৩৫:২৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটায় বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি প্রভাষক আতাউর রহমান আতাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে । ১৬ এপ্রিল (সোমবার) বেলা ১২ টায় অত্র বিদ্যালয়ে নব নির্বাচিত কমিটিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী কৃষ্ণপদ সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি তালা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের প্রভাষক আতাউর রহমান আতা ।
তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসাবে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা পালন করার জন্য আপনাদের সহযোগিতা চাই।
তিনি আরও বলেন, আমি শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনিতির বাইরে রেখে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেন সুন্দর থাকে সেজন্য শিক্ষকদের দায়িত্ব কর্তব্য পালনে যথেষ্ঠ দায়িত্ববান হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। সকলের সহযোগিতায় বিদ্যালয়টি যেন আদর্শ বিদ্যালয় হিসাবে মাথা উচু করে দাড়াতে পারে এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মোঃ রুহুল কুদ্দুস অভিভাবক সদস্য এস এম সাইফুর রহমান

















