সাতক্ষীরা

সাংবাদিক আবু সাইদকে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

  আবু সাঈদ ১৭ এপ্রিল ২০২৫ , ৪:১১:৫২ অনলাইন সংস্করণ

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলা’র সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা পত্রিকায় স্টাফ রিপোর্টার সাংবাদিক আবু সাইদকে প্রাণনাশের হুমকির অভিযোগ আলিপুর ইউনিয়নের মোঃ আক্তারুজ্জামান বেলালের বিরুদ্ধে।
এবিষয়ে সাংবাদিক আবু সাইদ বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা সদর থানায় জিডি করেছেন।

জিডি সূত্রে জানাযায়, সাংবাদিক আবু সাইদ মোঃ আক্তারুজ্জামান বেলালের দূর্নীতি ও নারী কেলেংকারির বিষয় তথ্য সংগ্রহের জন্য গেলে ক্ষিপ্ত হইয়া গত ইং- ১৫/০৪/২০২৫ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় বিবাদী আমাকে বকচরা মোড়ে দেখা পাইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করত। মারধর করিতে উদ্যত হয় এবং জীবননাশের হুমকি প্রদান করে। বিবাদী আমার নামে মিথ্যা মামলা দিয়া হয়রানি করিবে, আমার সাংবাদিকতার স্বাদ মিটাইয়া দিবে ইত্যাদি হুমকি প্রদান করে।
সাংবাদিক আবু সাইদ সুনামের সহিত দীর্ঘদিন সাংবাদিকতা করে আসছে। এছাড়াও তিনি সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও গ্রাম আদালত পরিচালনা পরিষদের সদস্য।

আরও খবর