ডেস্ক রিপোর্ট ৬ সেপ্টেম্বর ২০২৫ , ১:৫৮:৪৮ অনলাইন সংস্করণ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় সাতক্ষীরার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গ্রামীণ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে এন জেড ফাউন্ডেশন। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন জেড ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিৎ সাধু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। এন জেড ফাউন্ডেশনের কর্মকর্তা ইব্রাহিম খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোরশেদুল হক, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান, রসুলপুর সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা মোস্তাফিজ, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা খাতুন, এন জেড ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মীর মোশারফ হোসেন মন্টু, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের কর্মকর্তা জাহিদুর রহমান, স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা প্রভাষক আব্দুল্লাহ আল মামুন এবং ইমাম হাফেজ আবু বকর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ সম্পন্ন করা ২২ জন গ্রামীণ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন, প্রয়োজনীয় উপকরণ ও গাছের চারা প্রদান করা হয়।

















