দেবহাটা

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এড. মাহমুদুল হোসাইনের গণসংযোগ

  ডেস্ক রিপোর্ট ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১৪:০৪ অনলাইন সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসন (সদর ও দেবহাটা) থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদলের নেতা এডভোকেট মাহমুদুল হোসাইন শাহীন ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে তিনি গণসংযোগের কার্যক্রম শুরু করেন। পরে গাড়িবহর নিয়ে দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি মানুষের মাঝে তুলে ধরেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম খোকা, যুগ্ম আহ্বায়ক আব্দুল গফফার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফিরোজ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, আব্দুল্লাহ, আসাদুল আলম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমাদ আলী, আরাফাত, আব্দুর রহমান চঞ্চল, জাবিরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণসংযোগে এড. মাহমুদুল হোসাইন শাহীন বলেন, “ধানের শীষ প্রতীকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে, সাতক্ষীরার রাস্তাঘাটের পরিবর্তন হবে। আমি মনোনয়ন পাই বা না পাই, জনগণের পাশে থেকে সবসময় সেবা করে যাবো।”

আরও খবর