মো: হোসেন আলী ৩০ অক্টোবর ২০২৫ , ২:১৩:১৮ অনলাইন সংস্করণ
আরও একটি দৈনিক পত্রিকার জন্ম হয়েছিল সাতক্ষীরায় “দৈনিক হৃদয় বার্তা”। এর মধ্য দিয়ে স্থানীয় সাংবাদিকতা আরও এক ধাপ এগিয়ে গেল, সম্প্রসারণ ঘটল সংবাদপত্রের জগতে। বর্তমানে সাতক্ষীরা থেকে প্রকাশিত হচ্ছে ১৩টি দৈনিক ও ৩টি সাপ্তাহিক পত্রিকা। এই প্রতিযোগিতার সময়েও হৃদয় বার্তা খুব অল্প সময়ের মধ্যেই নিজস্ব অবস্থান তৈরি করেছে পাঠকের মনে।
একজন ক্ষুদ্র সমাজকর্মী হিসেবে আমি বলতে পারি, প্রতিষ্ঠার পর থেকেই হৃদয় বার্তা তারুণ্যকে প্রাধান্য দিয়ে এসেছে। তরুণ লেখক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের চিন্তা-ভাবনা ও কাজের জায়গা তৈরী করে দিয়েছে এই পত্রিকা।
বিশেষ করে জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম প্রচারে ‘হৃদয় বার্তা’ যে আন্তরিকতা দেখিয়েছে, তা প্রশংসার দাবিদার। বহুবার দেখেছি, কোনো সংগঠনের কার্যক্রমের সংবাদ মেইলে পাঠানো মাত্রই পত্রিকার পক্ষ থেকে দ্রুত কাভারেজ দেওয়া হয়েছে।
এটি প্রমাণ করে, পত্রিকাটি শুধু খবর প্রকাশের জন্য শুধু নয়, সমাজে ইতিবাচক পরিবর্তনের অংশীদার হতে চায়।
আজ যখন “দৈনিক হৃদয় বার্তা” তিন বছর পূর্ণ করে চতুর্থ বছরে পদার্পণ করছে, তখন বলা যায় পরিবর্তনের পথে সাতক্ষীরার তারুণ্যের সহযাত্রী। হৃদয় বার্তার সম্পাদক, প্রতিবেদক, কলাকুশলী ও পাঠক সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হৃদয়ের বার্তা পৌঁছে যাক প্রতিটি মানুষের হৃদয়ে, এই কামনা রইল। লেখক : মো: হোসেন আলী, গণমাধ্যম ও সমাজকর্মী, সাতক্ষীরা।

















