তালা

তালায় ৬ দফা দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি ও মানববন্ধন

  তালা প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৫ , ৩:১০:১১ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার তালায় স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা ৬ দফা দাবিতে কর্মবিরতিতে নেমেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা বন্ধ রেখে তারা ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।

শনিবার (৪ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কাদের সরদার। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ রানা। এসময় বক্তব্য দেন সহ-সভাপতি সমিরণ বিশ্বাস, পলাশ কুমার পাল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা খান সেতু, কোষাধ্যক্ষ কবির আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে আব্দুল কাদের সরদার অভিযোগ করেন, “স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা শুরু থেকেই অবহেলিত। দীর্ঘ ৩০-৩২ বছর চাকরি করেও পদোন্নতি নেই, অথচ অন্যান্য দপ্তরে ১০ বছর চাকরি করলেই পদোন্নতি হয়। করোনাসহ নানা দুর্যোগে আমরা জীবনবাজি রেখে দায়িত্ব পালন করেছি, অথচ মাঠপর্যায়ে কাজের পরিবেশ নেই, নেই শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ।”

তিনি জানান, তাদের মূল দাবি হলো—
নিয়োগবিধি সংশোধন
শিক্ষাগত যোগ্যতায় স্নাতক বা সমমান যুক্ত করা
১৪তম গ্রেড প্রদান
ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ
টেকনিক্যাল পদমর্যাদা প্রদান
পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা
তিনি আরও বলেন, “সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করছে না। তাই আবারও ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু হয়েছে।”

আরও খবর