কালিগঞ্জ প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৫ , ২:৩৪:৩৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের সমর্থনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকালে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার নুর ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসার বলেন, “দাঁড়িপাল্লা জনগণের ন্যায়বিচার ও কল্যাণের প্রতীক। আমরা ক্ষমতায় গিয়ে আল্লাহভীরু ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। জনগণের ভোটে ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলব।”
তিনি আরও বলেন, “এই নির্বাচনে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছি। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল গফফার, উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম সর্দার এবং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুর রহিম।
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতিতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক উচ্ছ্বসিত ও আশাব্যঞ্জক পরিবেশ লক্ষ্য করা যায়।

















