সাতক্ষীরা

ভোমরায় মরহুম মহর আলীর জানাজা ও দাফন সম্পন্ন

  ভোমরা প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৪:১২:২৭ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর উপজেলাধীন ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ উত্তর পাড়া নিবাসী মরহুম মহর আলীর স্ত্রী ময়না বিবি (৮০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার ভোর ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ’২৬) যোহর নামাজের পর হাড়দ্দাহ উত্তর পাড়া জামে মসজিদের পূর্ব পাশে মরহুমার নাতির ইমামতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হুসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর মো. আনোয়ার কবির, সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান, সমাজসেবা সম্পাদক মো. আব্দুল গফফার, পেশাজীবী বিভাগের সভাপতি মো. আক্তারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা।

মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা শূরা সদস্য মাওলানা শাহাদাত হুসাইন, সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন আমীর মো. আনোয়ার কবির এবং সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তার জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের জন্য সবরে জামিল কামনা করেন।

উল্লেখ্য, মৃত্যুকালে ময়না বিবি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও খবর