সাতক্ষীরা

সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  সাদ্দাম হেসেন, সরকারি কলেজ প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ৫:৫৮:৩৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে আজ (২১ জানুয়ারি) সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও কলেজ কর্তৃপক্ষ দিনব্যাপী এই ক্রীড়াপ্রতিযোগিতার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুনতাসির বিল্লাহ। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার মধ্যে রয়েছে ছেলে ও মেয়েদের জন্য চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ ও গোলক নিক্ষেপ, মেয়েদের দীর্ঘ লাফ, এবং ছেলেদের উচ্চ লাফ, দীর্ঘ লাফ, লাফ ধাপ-ঝাপ, পাশাপাশি ১০০ মিটার, ২০০ মিটার ও ১৫০০ মিটার দৌড়।
প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মন কর্মস্পৃহা ও কর্মদক্ষতা বৃদ্ধি করে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, সাতক্ষীরা সরকারি কলেজ প্রতিবছর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার জন্য এই বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতার আয়োজন করে থাকে।

আরও খবর