ডেস্ক রিপোর্ট ১৫ এপ্রিল ২০২৬ , ২:৫৯:১৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি: দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শহরের কুখরালী হামিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাই টিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর উদ্যোগে এবং ক্যামেরাম্যান একরামুজ্জামান জনির পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে দেশ, জাতি ও মাই টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ ইব্রাহিম খলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
অনুষ্ঠানে বক্তারা মাই টিভির দীর্ঘ পথচলায় অর্জিত সাফল্যের প্রশংসা করেন এবং দেশ ও সমাজের কল্যাণে এর ইতিবাচক ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

















