ডেস্ক রিপোর্ট ২ মে ২০২৬ , ৩:৫৮:৪২ অনলাইন সংস্করণ
“আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ১৩ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় চিকিৎসা সেবায় সুনামধন্য ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ৮টায় সদর হাসপাতাল সংলগ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল কোর্ট সংলগ্ন কেন্দ্র এবং এসডি হাসপাতালের ২য় তলার হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও এসডি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কেএম মুজাহিদুল ইসলাম (প্রিন্স), ডা. প্রভাত কুমার সরকার, ডা. কল্যাণাশীষ সরদার (কল্যাণ), ডা. দেব প্রসাদ অধিকারী, ডা. প্রবীর মুখার্জী, ডা. সুতপা চ্যাটার্জী, ডা. আরিফুজ্জামান, ডা. দীপন বিশ্বাসসহ প্রতিষ্ঠানের অন্যান্য চিকিৎসকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা আশিক বিল্লাহ, ম্যানেজার আব্দুস মালেক, সায়েন্টিফিক অফিসার শামীম ইকবাল, মার্কেটিং অফিসার গাজী রেজাউল করিম, আব্দুল কাদেরসহ কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও এসডি হাসপাতাল সুনামের সঙ্গে আধুনিক চিকিৎসা সেবা প্রদান করে আসছে। ভবিষ্যতেও মানসম্মত সেবা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে কেন্দ্রের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

















