প্রেস বিজ্ঞপ্তি ২৯ জানুয়ারি ২০২৫ , ২:০৬:৪০ অনলাইন সংস্করণ
বৈশাখী টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক ও নাট্যজন শামীম পারভেজের ছোট ভগ্নিপতি, সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার সাবেক কৃষি কর্মকর্তা রেজানুল কবির চৌধুরী (৬৫) মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
তার মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সদস্য যথাক্রমে এখন টিভির আহসান রাজীব, বাংলাট্রিবিউনের আসাদ্জ্জুামান সরদার, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, গ্লোবাল টিভির রাহাত রাজা, সংবাদ প্রকাশের রিজাউল করিম, রানারের শহীদুজ্জামান শিমুল, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকাপোস্টের ইব্রাহিম খলিল, ঢাকা টাইমসের হোসেন আলী, খবরের কাগজের জিএম জাকির হোসেন, দ্য এডিটরস এর সুলতান শাহাজান, বার্তাটুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, হৃদয় বার্তার আলী মুক্তদা হৃদয়, ভয়েজ অব টাইগারের মিলন রুদ্র প্রমুখ।

















