সাতক্ষীরা

সাংবাদিক রাহাত রাজার শয্যাপাশে প্রেসক্লাব নেতৃবৃন্দ

  ডেস্ক রিপোর্ট ১১ অক্টোবর ২০২৫ , ৩:০৫:৪১ অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গ্লোবাল টিভির সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিলেন সাংবাদিকরা।
শনিবার (১১ অক্টোবর) সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে সাংবাদিকদের একটি টিম তার সাতক্ষীরা শহরের কুখরালী আমতলাস্থ বাড়িতে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন এখন টিভির আহসান রাজীব, বাংলাট্রিবিউন ও খুলনা গেজেটের আসাদুজ্জামান সরদার, দৈনিক মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, দ্য এডিটরস-এর রিজাউল করিম, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল প্রমুখ।
প্রসঙ্গত, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হন সাংবাদিক রাহাত রাজা। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

আরও খবর