সাতক্ষীরা

জলবায়ু পরিবর্তন ও সবুজ উদ্যোগ গ্রহণ বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

  প্রেস বিজ্ঞপ্তি : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৫৫:৩৯ অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার (২৭ শে ফেব্রুয়ারী, ২০২৫) সকাল ০৯ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ইয়ূথ এ্যালায়েন্স নেটওয়ার্কের আয়োজনে এফরটি প্রকল্পের আওতায় শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ূ পরিবর্তন ও সবুজ উদ্যোগ গ্রহন বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো: রেজাউল ইসলাম, মফিজুল ইসলাম, মো: আবু সাঈদ, তাছলিমা খাতুন, করিমন্নেছা কেয়া, রনজিত কুমার ঘোষ, নমিতা রায়, শিরিনা খাতুন, আমেনা খাতুন, প্রতিমা মন্ডল, হুমায়ন কবির, ইয়ূথ এ্যালায়েন্স সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

স্বাগত বক্তব্য প্রদান করেন ইয়ূথ এ্যালায়েন্স সভাপতি মুশফিকুর রহমান। তিনি বলেন এশিয়া মহাদেশের বদ্বীপ খ্যাত দেশ বাংলাদেশ যার ৬৪টি জেলার মধ্যে ২১টি উপকূলীয় জেলা যার মধ্যে সাতক্ষীরা একটি অন্যতম। প্রতিনিয়ত মানব সৃষ্ট ও প্রাকৃতিক দুযোগের ফলে এলাকার মানুষ জীবন ও জীবিকায়ন কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন জনিত কারণে সাতক্ষীরা জেলায় প্রতিনিয়ত নানা ধরনের মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। জলবায়ু পরিবর্তন ও তার ক্ষতিকর প্রভাব এই অঞ্চলের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। বিগত দিনের সিডর, আইলা, আম্ফান, ইয়াস তার প্রত্যক্ষ উদাহরণ। জলবায়ু পরিবর্তন ও তার ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য যুবকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে। তারই প্রেক্ষিতে আজকের এই ক্যাম্পেইন।

বক্তব্য রাখেন ইয়ূথ এ্যালায়েন্স এর সাধারণ সম্পাদক মো: তহিদুজ্জামান তহিদ, সদস্য কর্ন বিশ^াস কেডি সহ অন্যান্য সদস্যবৃন্দ। কার্যক্রমের উদ্দেশ্য ছিল সপ্তাহে ১দিন ১টি ক্লাসে জলবায়ূ পরিবর্তন বিষয়ে পাঠ দান করা। স্কুল ম্যানেজমেন্ট কমিটি ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন করে ক্লাইমেট ফান্ড সংগ্রহ করা। বৃক্ষরোপনের মাধ্যমে বিদ্যালয়ের আঙ্গিনাকে সবুজায়ন করা। শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক কম—পরিকল্পনা তৈরী করা ও বাস্তবায়ন করা। শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা। ছাত্রছাত্রীদের বিভিন্ন কাজে আগ্রহী সৃষ্টি করা এবং তার জন্য বৃক্ষরোপন, অভিযোজন বিষয়ে উৎসাহিত করা। জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন চিত্রাংকণ প্রতিযোগিতা, নাটিকার আয়োজন করা। জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ে পত্রিকা ও ম্যাগাজিন প্রকাশ করা ও প্রতিষ্ঠান ভিত্তিক কর্ণার তৈরী করা। জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ে তথ্য চিত্র তৈরী করা ও প্রকাশ করা।

উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, একশনএইড বাংলাদেশ এর ইন্সপেরিটর সুপ্তি দাশ চৈতী, ইয়ূথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর আরাফাত হোসেন শাওন প্রমুখ।

আরও খবর