সাতক্ষীরা

কয়রায় প্রকল্প অবহিত করণ সভা

  কয়রা প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৫ , ১:৪৯:০২ অনলাইন সংস্করণ

কয়রা প্রতিনিধি: কয়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা ’প্রত্যাশীর’ প্রকল্প অবহিত করণ সভা অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে দাতা সংস্থা ওয়াল্ড জিউইল রিলিফ এর অর্থায়নে ও “প্রত্যাশীর ” বাস্তবায়নে এ অবহিত সভা অনু্ষ্ঠিত হয়।
প্রত্যাশীর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সোহেল হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন ফিল্ড ফ্যাসালিটিটের মোঃ আলমগীর হোসেনের সঞ্চলায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, প্রত্যাশীর ফিন্যান্স এন্ড এডমিন মাহমুদা আক্তার, ইউনিয়ন ফিল্ড ফ্যাসালিটেটর রেশমা খাতুন, প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক,ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর