সাতক্ষীরা

জেলা প্রশাসকের সঙ্গে রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

  মুহাম্মদ হাফিজ ১৯ জুন ২০২৫ , ৩:০৩:৩২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিটের নবগঠিত অ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় অ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা রেড ক্রিসেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন এবং সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ শাহীন, সেক্রেটারি তাসকিন আহমেদ চিশতী, সদস্য শেখ সিরাজুল ইসলাম, আবুল হাসান আল হাদী, আবু জাহিদ ডাবলু,, ডাঃ আবুল কালাম বাবলা, প্রমুখ।

আরও খবর